২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

Untitled design - 2026-07-21T174125.300

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,০১৪ জন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আর কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,০১৪ জন। ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশের হাসপাতালগুলোতে মোট ১ লক্ষ ৪ হাজার ৯২ জন ভর্তি হয়েছেন।

Description of image