কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে আবারও হামলা চালিয়েছে ইরান

Untitled design - 2026-07-21T180932.399

ইরান আবারও কুয়েতের বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, ইরানের ধারাবাহিক হামলায় দেশের এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, অবকাঠামোগুলোকে লক্ষ্য করে টানা চার দিন ধরে এ ধরনের হামলা চালানো হয়েছে, যার ফলে বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ণয়ের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে দ্রুত মেরামতের কাজ অব্যাহত রয়েছে।

Description of image

সূত্র: আল জাজিরা।