মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে আরও অনেক বেশি মূল্য দিতে হবে: ট্রাম্প

Untitled design - 2026-07-21T105229.202

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে আরও অনেক বেশি মূল্য দিতে হবে। গতকাল সোমবার (২০ জুলাই) তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে তিনি এ কথা বলেন। সিএনএন এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরান যখনই কোনো মার্কিন সেনাকে হত্যা করবে, সেই হত্যার জন্য তাদের আরও অনেক বেশি মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সেনাবাহিনীর প্রত্যেক নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, পেন্টাগন জানিয়েছে যে গত সপ্তাহান্তে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে এবং একজন উত্তর ইরাকে নিহত হন। অন্যদিকে, জর্ডানে হামলার ঘটনাস্থল থেকে পাওয়া অজ্ঞাতপরিচয় মানবদেহের অবশেষ পরীক্ষা করা অব্যাহত রেখেছে মার্কিন সেনাবাহিনী। তারা মনে করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Description of image