সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

Untitled design - 2026-07-20T112835.860

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর। তিনজনেরই বয়স দেড় বছরের কম। এর ফলে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১০৩ হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত না হলেও, এই সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মৃত শিশুদের মধ্যে ৪ জনই নিশ্চিত হামের রোগী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। বাকিরা সন্দেহভাজন।

Description of image