হরমুজে জাহাজ চলাচল কমছে

Untitled design - 2026-07-18T125151.398

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত কমছে। আজ শনিবার (১৮ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত তিন সপ্তাহের মধ্যে গত বৃহস্পতিবার হরমুজ প্রণালী দিয়ে সবচেয়ে কম সংখ্যক জাহাজ চলাচল করেছে। সামুদ্রিক তথ্য সংস্থা কেপলারের এক প্রতিবেদন অনুযায়ী, সেদিন মাত্র ৮টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে। এর মধ্যে ৭টি জাহাজ ইরানের অনুমোদিত পথ ব্যবহার করেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে যে, হরমুজ প্রণালীর অচলাবস্থা দ্রুত শেষ না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে।
বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং নৌ অবরোধ এই পরিস্থিতিকে দীর্ঘায়িত করবে।

Description of image