মার্কিন আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

Untitled design - 2026-07-15T104920.552

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করেছে যে, মার্কিন আগ্রাসন ও বৈরিতা শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা আজ বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্য করার অজুহাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে, বাহিনীটি অভিযোগ করেছে যে, ওয়াশিংটন তার নিজের “ব্যর্থতা ও অক্ষমতা” ঢাকার জন্য এই পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইরানের আরোপিত অবরোধ লঙ্ঘন করে কোনো জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করার সাহস দেখায়নি। এমনকি একটি জাহাজও যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে চলার চেষ্টা করেনি। সুতরাং, আইআরজিসি দাবি করেছে যে ওই অভিযানে কোনো জাহাজ আক্রান্ত হয়নি।

Description of image