ইরানের হামলার পর বাহরাইনে সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
ইরানের সাম্প্রতিক হামলার পর উপসাগরীয় দেশ বাহরাইন জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। একই সাথে, দেশটির সরকার নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং দ্রুত নিকটতম নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন সক্রিয় করা হয়েছে। সবাইকে আতঙ্কিত না হতে এবং পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, জনসাধারণকে শান্ত থাকতে হবে এবং দ্রুত নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। একই সাথে, সরকারি নির্দেশনা মেনে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

সূত্র: আল জাজিরা
