সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

Untitled design - 2026-07-09T153249.922

সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) রাতে পৌর এলাকার মিরপুর মহল্লায় দুই দলের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচের পর রেফারির পক্ষপাতিত্ব নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে ইট-পাথর ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ থেকে ৭টি বাড়ি ও মুদি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্কাতর্কি হয়। এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি।

Description of image