নদীর পানি দ্রুত বাড়ছে, নিচু এলাকা প্লাবিত হতে পারে

Untitled design - 2026-07-07T180855.293

দেশজুড়ে নিম্নচাপ ও প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত দ্রুত বাড়ছে এবং দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে নদীর পানি দ্রুত বাড়ছে। এতে সংশ্লিষ্ট জেলাগুলোর নিচু এলাকা প্লাবিত হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার (৭ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে।
বিডব্লিউডিবি জানিয়েছে, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু জায়গায় নদী তীরবর্তী নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে; এবং লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী তীরবর্তী নিচু এলাকার কিছু জায়গায় সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়াও, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

Description of image