২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, ২৭১ জন হাসপাতালে ভর্তি

Untitled design (53)

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ২৭১ জন সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে সাত জন, রাজশাহী বিভাগে চার জন এবং সিলেট বিভাগে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬,৮৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬১.৬ শতাংশ পুরুষ এবং ৩৮.৪ শতাংশ নারী। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, এ বছর ডেঙ্গু জ্বরে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

Description of image