চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেসবানের খাবারে মুগ্ধ ফরাসি রাষ্ট্রদূত

Untitled design (36)

ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শার্ল চট্টগ্রাম সফরকালে শহরটির সমৃদ্ধ রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেছেন। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস আজ রবিবার (৫ জুলাই) এক বার্তায় এ কথা জানায়।
সফরকালে ফরাসি রাষ্ট্রদূত চট্টগ্রামের বিখ্যাত মেসবানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় মিষ্টি উপভোগ করেন। সুস্বাদু স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং চট্টগ্রামের মানুষের আন্তরিক আতিথেয়তা তাঁর সফরকে আরও স্মরণীয় করে তুলেছে।
রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো উভয় দেশের মানুষের খাবারের প্রতি গভীর ভালোবাসা এবং সমৃদ্ধ খাদ্য সংস্কৃতি। তিনি চট্টগ্রামের খাদ্য ঐতিহ্যকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

Description of image