রামপুরা গুলি ও দুটি হত্যা মামলায় তিন পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অপর দুজনের ভিন্ন ভিন্ন মেয়াদের সাজা

Untitled design - 2026-06-28T145751.831

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশ থেকে ঝুলন্ত এক যুবককে গুলি করে ও আরও দুজনকে হত্যা করার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অপর তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ট্রাইব্যুনাল এই মামলার অপর দুই অভিযুক্ত এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের এবং এএসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচার বিভাগীয় প্যানেল আজ রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে এই রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন – সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মশিউর রহমান। মামলাটিতে মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৭ আগস্ট রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। একই বছরের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শহীদের পরিবার ন্যায়বিচার পেয়েছে।
রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলাটিতে অভিযুক্তরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার অভিযুক্ত পলাতক। রাষ্ট্রপক্ষ জানায়, তারা তথ্য ও প্রমাণের মাধ্যমে মামলার অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি। অপরদিকে, অভিযুক্তদের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়ে আবেদন করেছেন।

Description of image