মার্কিন ঘাঁটিতে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল আইআরজিসি

Untitled design - 2026-06-28T110523.100

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী বলেছে, সিরিক শহরে মার্কিন হামলা হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করেনি। বিবৃতিতে বলা হয়েছে, “নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর আমাদের গোলাবর্ষণ অন্যান্য জাহাজের জন্য একটি স্পষ্ট বার্তা – তাদের অবশ্যই নিরাপদে চলাচল করতে হবে।”
এতে আরও বলা হয়েছে, “এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির বিষয়টি ভিন্ন। আগামী দিনগুলোতে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।” এদিকে, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রপতির নির্দেশে এই হামলা চালানো হয়েছে।
সেন্টকম বলেছে, “বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের অব্যাহত আগ্রাসনের জবাবে মার্কিন বাহিনী আজ এই হামলা চালিয়েছে।” তাদের দাবি, এই হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন মজুত কেন্দ্র এবং সমুদ্রে মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

Description of image