এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

Untitled design - 2026-06-25T165143.303

শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন বলেছেন, এইচএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বরিশাল শহরের শিল্পকলা একাডেমিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা হবে। সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। শিক্ষকরা প্রযুক্তিভিত্তিক শ্রেণিকক্ষে ক্লাস সম্পন্ন করবেন। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
মন্ত্রী বলেন, ২০০১ সালে পাবলিক পরীক্ষা আইন সংশোধন করা হয়েছিল। বাইরে থেকে কেউ সমস্যা তৈরি করলে তাদের সবার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। পুলিশের জন্য বডি-অন ক্যামেরা বসানো হবে। এছাড়া, লেজার পরিবর্তন এবং নম্বর বণ্টনে অনিয়মের ক্ষেত্রে আইন তৈরি করা হবে। এহসানুল হক মিলন বলেন যে, যেকোনো পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। দুই বছরের কোর্সটি অবশ্যই দুই বছরের মধ্যে শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট হতে পারবে না।

Description of image