হামের উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে ২ শিশুর মৃত্যু

Untitled design - 2026-06-23T102955.961

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। একই সময়ে, জেলার বিভিন্ন হাসপাতালে আরও ৮০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৯৯ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, ২১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এদিকে, হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Description of image