প্রথমার্ধে তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে জাপান

Untitled design (74)

১৯৩০ সালে মেক্সিকো ও ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচ দিয়ে যে মহাকাব্যের সূচনা হয়েছিল, আজ ২০২৬ সালের উত্তর আমেরিকান বিশ্বকাপে টুর্নামেন্টটি ‘১০০০তম ম্যাচ’-এর এক অবিস্মরণীয় মাইলফলকে পৌঁছেছে। আর এই হাজারতম ঐতিহাসিক ম্যাচে, এশিয়ার পরাশক্তি জাপান মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হয়ে প্রথমার্ধেই তাদের আধিপত্য দেখিয়েছে।
আজ রবিবার (২১ জুন) ম্যাচের শুরু থেকেই ‘ব্লু সামুরাই’ তিউনিসিয়ার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়েছে। ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটেই জাপানি মিডফিল্ডার দাইচি কামাদা তিউনিসিয়ার রক্ষণভাগে প্রথম আঘাত হানেন। একটি দুর্দান্ত ও দ্রুত গোলে জাপান শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ৯ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করার আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা, কিন্তু তিউনিসিয়ার গোলরক্ষকের অবিশ্বাস্য সেভে আফ্রিকান দলটি রক্ষা পায়।
তবে, ম্যাচের ৩১তম মিনিটে তিউনিসিয়াও রেহাই পায়নি। জাপানি ফরোয়ার্ড আয়াশে উয়েদা, মাঝমাঠে তার সতীর্থের কাছ থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে ডি-বক্সের দিকে দৌড়ে যান। তিউনিসিয়ার ডিফেন্ডাররা তাকে আটকাতে পুরোপুরি ব্যর্থ হলে, উয়েদা বক্সের উপর থেকে একটি নিখুঁত কর্নার শট নেন। বলটি তিউনিসিয়ার ডিফেন্ডার মোন্তাসের তালবির পায়ের ফাঁক দিয়ে গলে সরাসরি জালে ঢুকে যায়।

Description of image