কক্সবাজারে পৌঁছালেন প্রধানমন্ত্রী

Untitled design (3)

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন। একদিনের এই সফরে তিনি দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
আজ শনিবার (১৩ জুন) তিনি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি প্রথমে সড়কপথে পাটলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে পিএমখালী ইউনিয়নে যাবেন।
এরপর তারেক রহমান একটি সড়ক সভায় অংশ নেবেন। পরে তিনি দুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন, মালুমঘাট সংরক্ষিত বনে চারাগাছ রোপণ করবেন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়াও, প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। বিকেলে, চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Description of image