ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত

Untitled design (8)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্ব পাশের সরতাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
যমুনা সেতুর পূর্ব পাশের ওসি জানান, ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল। সড়কটির সরতাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাশের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Description of image