দিনাজপুরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

Untitled design (56)

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানিগঞ্জ বাজার এলাকায়।
পুলিশ জানায়, আলামিন, সৈকত ও কাইয়ুম রানিগঞ্জ বড় মসজিদের সামনের একটি শাখা সড়ক থেকে পাকা সড়কে মোটরসাইকেল চালিয়ে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে। এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক এক সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।

Description of image