পল্লবীর ৭ বছরের শিশু হত্যা মামলায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে আইনমন্ত্রীর নির্দেশ

Untitled design (25)

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে এই নির্দেশ দেন। আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাড়ি থেকে গলাকাটা শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পরে, একই সন্ধ্যায় পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সময়ে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়।

Description of image