প্রবাসী মুকাররাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তসলিমা গ্রেপ্তার

Untitled design (22)

মুগাড়ায় চাঞ্চল্যকর সৌদি প্রবাসী মুকাররাম হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত তসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে ডিএমপি-র মুগাড়া থানা ও সিটিটিসি ইউনিট। গতকাল মঙ্গলবার (২০ মে) সকালে নরসিংদীর শিবপুর থানার জয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি-র মতিঝিল বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য জানান। পুলিশ জানায়, সৌদি প্রবাসী মুকাররাম মিয়া (৩৮) ১৩ মে দেশে ফিরে তার প্রেমিকা তসলিমার সঙ্গে দেখা করতে মুগাড়ার মান্ডা এলাকায় আসেন। টাকা লেনদেন ও বিয়ের প্রস্তাব নিয়ে দুজনের মধ্যে বিবাদ হলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়।
তদন্তে জানা গেছে, তসলিমা তার বোন হেলেনা বেগম ও ভাগ্নি হালিমা আক্তারের সহায়তায় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে মুকাররমকে হত্যা করে। পরে, দেহটি খণ্ড খণ্ড করে লুকানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। ১৭ই মে, মুগদা পুলিশ মান্ডা এলাকার একটি ভবনের নিচে আবর্জনার স্তূপ থেকে ৭টি কালো পলিথিন ব্যাগে মোড়ানো মাথা ও বাম হাতবিহীন একটি খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে।পরে, পিবিআই-এর সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
এর আগে, র্যাব হেলেনা বেগম ও তার মেয়ে হালিমা আক্তারকে গ্রেপ্তার করে। হেলেনা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তার দেখানো তথ্য অনুযায়ী, মানিকনগরের বালুর মাঠ এলাকা থেকে মুকাররমের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা তারা তদন্ত করছে। এই ঘটনায় মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Description of image