হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Untitled design - 2026-05-19T112308.201

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে ১,৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
এরই মধ্যে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত নতুন ১৩৮ জন শনাক্ত হয়েছে। এছাড়াও, এই সময়ে আরও ১,২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৭,৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর সাথে, এই সময়ে মোট ৮,০৬৭ জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৪৫,১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৪১,১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Description of image