শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড চেয়েছেন

Untitled design (9)

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পল্লবী পুলিশ আজ বুধবার (২০ মে) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে সোহেল রানা আত্মগোপন করে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এর আগে গতকাল সকাল ৯টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে যে, সোহেল রানা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ছিল। শিশুটিকে হত্যার কারণ তদন্ত করা হচ্ছে। একই সাথে, এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পল্লবী থানা লাশটি উদ্ধার করে। পরে সিআইডি ও এসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন।

Description of image