২৪ ঘণ্টায় দুই জেলায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

Untitled design - 2026-05-19T112308.201

সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দুই জেলায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনই শিশু, যাদের মৃত্যু হয়েছে সিলেটে। সূত্র জানায়, এর সঙ্গে সিলেটে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৪০-এ পৌঁছেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯২ জনকে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে, ৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও হাম রোগীর সংখ্যা বাড়ছে। কিছু জায়গায় আইসোলেশন ওয়ার্ডে শয্যার অভাবে ফ্লোরেই চিকিৎসা করা হচ্ছে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগটি আবারও বিপজ্জনক রূপ নিয়েছে। এদিকে, চিকিৎসকরা শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

Description of image