ছাগলের ঘাস খাওয়া নিয়ে বগুড়ায় হামলায় ১ জন নিহত

Untitled design - 2026-05-19T105656.141

ঘাস খাওয়া নিয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই উপজেলার গুণহার ইউনিয়নের ঝাজিরা গ্রামের আহমেদ আলীর ছেলে। ঘটনাটি গতকাল সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে ঝাজিরা বেঙ্গলি বাজার এলাকায় ঘটেছে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে নিহত মানিকের ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসজমিতে ঢুকে পড়ে। সকালেই ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ঘটনার পর গতকাল রাতে মানিক ঝাজিরা বেঙ্গলি বাজারে গেলে অভিযুক্ত কাকরুল ও তার ভাগ্নে রেজাউলসহ আরও কয়েকজন মিলে ঘাস খাওয়া নিয়ে মানিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তারা একটি ধাতব বস্তু দিয়ে মানিককে আক্রমণ করে। পরে স্থানীয়রা দ্রুত গুরুতর আহত মানিক চৌধুরীকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Description of image