চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ সোমবার (১৮ মে) সকালে দেশে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। গত ৯ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, কূটনৈতিক কোরের ডিন ইউসুফ এস. ওয়াই. রমজান, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সারা কুক, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। গত অক্টোবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। চিকিৎসকদের পরামর্শে তিনি যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান।

