১২ মে ২০২৬: ২২ ক্যারেট সোনার ভরির দাম কত?

Untitled design (7)

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার ভরির দাম ২,২১৬ টাকা বাড়িয়ে ২,৪৪,৭১১ টাকা করেছে। নতুন এই দাম গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সোনা একই দামে বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে বাজুস ৬ মে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,৪২,৪৯৫ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে ৬৩ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে।

Description of image