সিন্ডিকেট ও চাঁদাবাজি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে: বিরোধীদলীয় নেতা

Untitled design (11)

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজার অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ড. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটগুলোর কারণে পণ্যের দাম কৃত্রিমভাবে বেড়েছে। তিনি বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতের এই আমির আরও বলেন, জনগণের জন্য বাজারের পরিস্থিতি সহনীয় করতে বিরোধী দল সংসদে ও সংসদের বাইরে সোচ্চার থাকবে।

Description of image