চার-পাঁচ দিনের মধ্যে হামের পরিস্থিতির উন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

Untitled design (27)

৬ মাস থেকে ৫ বছর বয়সী ৮৬ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেছেন যে, আগামী ৪-৫ দিনের মধ্যে দেশজুড়ে হামের পরিস্থিতির উন্নতি হবে। আজ সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টিকার কার্যকারিতা শুরু হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তবে, চলমান ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, অপুষ্টি এবং বুকের দুধ কম খাওয়ার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
সরকারের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে টিকার ঘাটতি থাকলেও বিদেশি সহায়তায় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। আগামী ৬ মে দেশে টিকার একটি বড় চালান পৌঁছাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হামের প্রকোপ কমে গেলে নিয়মিত টিকাদান কার্যক্রম পুনরায় জোরদার করা হবে।

Description of image