কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু

Untitled design (82)

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মাদ্রাসায় যাওয়ার পথে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মর্মান্তিকভাবে এক বালকের মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম খালেদ (৭)। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়ার ছোট ছেলে। দুর্ঘটনাটি আজ রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে ঘটে।
জানা গেছে, বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া দেবিদ্বার বাবুস সালাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিতে এবং তার ছোট ছেলে খালেদকে একই মাদ্রাসায় ভর্তি করাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। তাদের মোটরসাইকেলটি দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে পৌঁছালে তার ছেলে খালেদ মোটরসাইকেল থেকে পড়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুর্ঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Description of image