২ মে: ২২ ক্যারেট সোনার ভরির দাম কত?

Untitled design (6)

টানা চারবার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার সংগঠনটি ২২ ক্যারেট সোনার ভরির দাম ২,১৫৮ টাকা বাড়িয়ে এর দাম নির্ধারণ করেছে ২,৪২,৪৯৫ টাকা। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এই দাম গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে। আজ, শনিবার (২ মে) এই দামেই সোনা বিক্রি হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, ৩০ এপ্রিল সকাল ১০টায় সোনার দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ২,৪০,৩৩৭ টাকা। বাজুস চলতি বছরে মোট ৬০ বার সোনার দাম সমন্বয় করেছে।

Description of image