গাড়ি চাওয়ার কারণ জানালেন হাসনাত আবদুল্লাহ

Untitled design (5)

কুমিল্লা-৪ আসনের সাংসদ হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি সংসদ সদস্যদের জন্য করমুক্ত গাড়ি নয়, সরকারি গাড়ি চান। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা করমুক্ত গাড়ি নেব না। আমরা প্লটের সুবিধাও নেব না। আমি এই সংসদকে জানিয়েছিলাম যে, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ভূমি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি কাজকর্ম পরিচালনার জন্য সরকারি গাড়ি পান, আমাদের সংসদ সদস্যরাও সেভাবে গাড়ি ব্যবহার করতে পারেন কি না।”
তিনি বলেন, “সাংসদ যতদিন সাংসদ থাকবেন, ততদিনই সরকারি গাড়ি ব্যবহার করা যাবে এবং এর জন্য কোনো অতিরিক্ত খরচ হবে না। আমাদের সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ইতোমধ্যেই ৭০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু আমাদের কোনো গাড়ি নেই।”
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার বক্তব্য হলো, গতকালকের ভাষণে আমি কোনো করমুক্ত গাড়ি চাইনি এবং করমুক্ত প্লট ও গাড়ির বিষয়টি সংসদের সকল সদস্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁরা এটি গ্রহণ করবেন না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক সাংসদ এ ব্যাপারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

Description of image