মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন মির্জা আব্বাসের স্ত্রী

Untitled design (53)

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন, জাতীয়তাবাদী নারী দলের (বিএনপি) সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, দল থেকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজে তা দেননি। গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
বিবৃতি হিসেবে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, “আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী – এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন এবং প্রচারিত বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে আমি সবার জন্য কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।”
প্রসঙ্গত, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনীত ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে দলটি। যেখানে আলোচনার পরেও অনেক প্রভাবশালী নাম বাদ পড়েছে। মির্জা আব্বাসের স্ত্রী ছাড়াও মনোনয়ন প্রত্যাখ্যাতদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম ও ফারজানা সিঁথি প্রমুখ।

Description of image