বাংলাদেশের ঋণ মওকুফ নিয়ে আইএমএফ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি: অর্থমন্ত্রী

Untitled design (16)

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণ মওকুফ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয় নিয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনার প্রয়োজন হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলোর সমাধান করা হবে। তবে তিনি এও বলেন যে, দেশের স্বার্থই সরকারের অগ্রাধিকার থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ ২০২৩ সালে আইএমএফ-এর সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করে। অন্তর্বর্তী সরকারের আমলে ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫.৫ বিলিয়ন ডলারে। এর মধ্যে আইএমএফ বাংলাদেশকে মোট ৩.৬৪ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।

Description of image