সংসদে জুলাই থেকে পাঁচ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করতে যাচ্ছে। একই সাথে তিনি আগামী ছয় মাসের মধ্যে জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগের কথাও ঘোষণা করেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে সাংসদদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী জানান, ‘ই-হেলথ কার্ড’ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলার (খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী) জনগণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে বিকল্প ও নতুন শ্রম বাজার খুঁজে বের করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে। তিনি বলেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শ্রম বাজার খোলার কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, নদী ব্যবস্থাপনা একটি ব্যয়বহুল কাজ। তুলনামূলকভাবে কম খরচে খাল খনন করা যায়; সরকার এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এছাড়া, কুয়াকাটার কয়েকটি উপজেলার জন্য সরকারের একটি জাতীয় পর্যটন মহাপরিকল্পনা রয়েছে। হাই-টেক বা সফটওয়্যার পার্ক ও আইসিটি কেন্দ্রগুলো কার্যকরভাবে পরিচালনা করতে এবং বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করার জন্য কার্যকর উদ্যোগ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

