গাড়িতে বিশেষ ছাড় দিতে রবি’র সাথে পিএইচপি মোটরসের চুক্তি

Untitled design (27)

স্বনামধন্য মোবাইল অপারেটর ‘রবি এলিট’ পিএইচপি মোটরস-এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
এই এমওইউ মাধ্যমে রবি এলিট সদস্যদের জন্য অটোমোটিভ খাতে বিশেষ সুবিধা ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তির আওতায়, রবি এলিট গ্রাহকরা পিএইচপি মোটরস থেকে নতুন পেরাডোয়া গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
এই অফারটি মালয়েশিয়ার জনপ্রিয় ব্র্যান্ড পেরাডোয়া-এর বিভিন্ন মডেল—আরুজ (এসইউভি), বেজা (সেডান), মাইভি (হ্যাচব্যাক) ও অ্যাক্সিয়া (হ্যাচব্যাক)—এবং প্রোটন সিরিজের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। এসব গাড়ি বাংলাদেশে পিএইচপি মোটরস দ্বারা সংযোজন ও বাজারজাত করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ গ্রাহকদের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিএইচপি মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক তাসির করিম, মার্কেটিং ম্যানেজার এহসান আহমেদ এবং সেলস অ্যাডভাইজার ফাহিম আহমেদ ও আল-মুজাহিদ। অন্যদিকে রবি অ্যাক্সিয়াটা পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন কাস্টমার ভ্যালু সলিউশনস বিভাগের পরিচালক মানিক লাল দাস, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজার তাসনিয়া আফরিন, ম্যানেজার তানভীর আলম চৌধুরী এবং লয়্যালটি অ্যান্ড কমার্শিয়াল পার্টনারশিপ মার্কেট অপারেশনস বিভাগের ম্যানেজার মো. আল মামুন।

Description of image