চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি পুনরায় শুরু

Untitled design (22)

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চার বছর পর বাংলাদেশে ভারত থেকে গম আমদানি পুনরায় শুরু হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ৩টি ট্রাকে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এই কার্যক্রম পুনরায় শুরু হয়। স্থলবন্দরটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিফা ইন্টারন্যাশনাল ভারত থেকে এই গম আমদানি করেছে। দীর্ঘ সময় পর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা স্বস্তি পেয়েছেন।
এদিকে, অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির কারণে ভারত সরকার ২০২২ সালের ১৩ মে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর ফলে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমদানি পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, অভ্যন্তরীণ বাজারের চাহিদা অনুযায়ী নিয়মিত গম আমদানি অব্যাহত থাকবে, যা অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে।

Description of image