ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু

Untitled_design_88_1200x630

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ননদের সঙ্গে মারামারিতে জড়িয়ে মোমেনা বেগম (৬৮) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারিপুর গ্রামে। মোমেনা বেগম ওই এলাকার বাবু মিয়ার স্ত্রী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার শেফালী বেগমের পরিবার এবং নানা জোলেখা ও তার স্বামী বেলাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এই বিবাদকে কেন্দ্র করে ননদের সঙ্গে ভাবীর মারামারি শুরু হয়। সেই সময় নানা জোলেখা তাঁর ভাবি মোমেনা বেগমকে মাটিতে ধাক্কা দেন। ঘটনাস্থলেই মোমেনা মারা যান। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

Description of image