বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে। সরকার চড়া দামে তেল কিনতে বাধ্য হচ্ছে। বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী তখন বলেন, সরকার অতীতের উত্তরাধিকারসূত্রে পাওয়া এক ভঙ্গুর অর্থনীতি নিয়ে ক্ষমতায় এসেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য সংকট এবং নির্বাচনী ইশতেহার পূরণের চ্যালেঞ্জ। সরকার সংকট মোকাবিলায় ঋণভিত্তিক অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে যেতে চায়।
তিনি বলেন, আসন্ন বাজেটে নারী, শিশু, প্রান্তিক জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের কথাও মাথায় রাখা হয়েছে। বর্তমান সরকার দেশে একটি স্থিতিশীল বিনিয়োগ পরিস্থিতি নিশ্চিত করতে চায়।

