রবিবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

Untitled_design_18_1200x630

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে উচ্চ সংক্রমণযুক্ত উপজেলাগুলোতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে দেশজুড়ে পাঠিয়ে দেব। দেশব্যাপী টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করার জন্য স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জরুরি ব্যবস্থা হিসেবে সরকার গাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে হামের টিকার ২ কোটি ১৯ লাখ ডোজ ধার করছে। এই টিকা পরে দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে হাম মোকাবেলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

Description of image