হবিগঞ্জের লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে
হবিগঞ্জ উপজেলার লাখাই উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মোসাদিয়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে সংঘর্ষটি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিশুদের ঝগড়া নিয়ে মোসাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

