হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে এক দেশের চুক্তি স্বাক্ষর

Untitled_design_13_1200x630

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন যে, হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপদে যাতায়াতের অনুমতি দিতে থাইল্যান্ড দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। তিনি আজ শনিবার (২৮ মার্চ) ব্যাংককে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সুরক্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “থাই তেল ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।” তিনি আরও বলেন যে, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি সংক্রান্ত উদ্বেগ কমবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পথে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ বেড়েছে।

Description of image

সর্বশেষ সংবাদ