‘ইরান যুদ্ধে ২৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী নিহত’

Untitled_design_5_1200x630

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে অন্তত ২৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন। ইরানের শিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গত মাসের ২৮ ফেব্রুয়ারি, মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী ইরানে বিমান হামলা চালায়। দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে, পুরনো গোয়েন্দা তথ্য যাচাই না করেই ওয়াশিংটন একটি সামরিক ঘাঁটির পরিবর্তে একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায়। বিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ৮০ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

Description of image

সূত্র: মিডল ইস্ট আই