ভারত থেকে জ্বালানি আমদানিতে সবুজ সংকেত পাওয়া গেছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ

Untitled_design_29_1200x630

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় প্রতিবেশী ভারত থেকে জ্বালানি আমদানির আগ্রহ প্রকাশে বাংলাদেশ সবুজ সংকেত পেয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদী হত্যা মামলার অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনো ভারত থেকে কনস্যুলার অ্যাক্সেস পায়নি। তবে, সরকার শীঘ্রই অ্যাক্সেস পাওয়ার আশা করছে। এবং তাদের বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ।
ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাসহ যারা ভারতে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে দেশের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে সব মিশন কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি এ দেশেই নিরাপদে আছেন। তাঁরা ফিরতে চাইলে সরকার ব্যবস্থা নেবে।

Description of image