মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাতে (১১ মার্চ) তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তার স্বামীর আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অন্যান্য সংসদ সদস্যদের মতো মির্জা আব্বাসেরও সেখানে উপস্থিত থাকার কথা ছিল।

