প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন

Untitled_design_-_2026-03-10T093715.736_1200x630

প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশে গণআন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
গতকাল সোমবার (৯ মার্চ) রাতে তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তারেক রহমান লিখেছেন, “৫ মার্চ অনুষ্ঠিত নেপালের সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন।”
প্রধানমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তার প্রতিফলন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তির ইঙ্গিত। তিনি আরও বলেন যে, দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

Description of image