সেপ্টেম্বর 24, 2026

শরীয়তপুর এক্সপ্রেসওয়েতে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

Untitled_design_-_2026-03-08T133045.586_1200x630

শরীয়তপুরের জাজিরা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম জুয়েল হাওলাদার। সে ওই এলাকার মেরাজ হাওলাদারের ছেলে। এর আগে বিকেলে তার বিরুদ্ধে একটি প্রাইভেট কার থেকে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
জুয়েল হাওলাদার বেশ কয়েকদিন ধরে নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস ও প্রাইভেট কার থামিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। গতকাল দুপুরে স্থানীয় এক সাংবাদিক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় যুবকটি তার প্রাইভেট কারের চালকের কাছ থেকে দুইশ টাকা আদায় করে। সাংবাদিক গোপনে বিষয়টি তার মোবাইল ফোনে রেকর্ড করে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “চাঁদাবাজির অভিযোগে জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Description of image