ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, অন্তত ১০ জন আহত

Untitled_design_-_2026-03-03T093449.612_1200x630

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২ মার্চ) মধ্যরাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা প্রথমে তর্ক শুরু করেন। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
কলেজ প্রশাসন জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তল্লাশি চালায়। পরে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার এবং উভয় পক্ষের সাথে সমঝোতা করার ঘোষণা দেওয়া হয়। তবে, এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

Description of image