ফেব্রুয়ারি 26, 2026

বুড়িচংয়ে চাঁদাবাজির অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার

Untitled_design_-_2026-02-26T145421.650_1200x630

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসা কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি ও পুলিশ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল রসিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে দেখা যায়, চাঁদাবাজরা টোল আদায়ের নামে নিমসা কাঁচা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি আদায় করছিল। এ সময় চাঁদাবাজির রসিদ পরীক্ষা করে দেখা যায় যে তারা ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ট্রাক ১৭০০ টাকা, প্রতি লেগুনা ১৫০০ টাকা, ছোট গাড়ি ১০০০ টাকা এবং প্রতি অটোরিকশা ৪০০ থেকে ৫০০ টাকা করে চাঁদাবাজি আদায় করছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনও চাঁদাবাজি হতে দেওয়া হবে না। এই বিষয়ে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। বুড়িচং থানার ওসি লুৎফর রহমান বলেন, “কুমিল্লার নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর আমরা কাজ শুরু করি। গতকাল যৌথ অভিযানে নিমসার কাঁচা বাজার থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।”

Description of image