ফেব্রুয়ারি 25, 2026

অনুদান ফেরত দেওয়ার বিষয়ে তাসনিম জারার নতুন সিদ্ধান্ত

Untitled_design_-_2026-02-25T113104.004_1200x630

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ তাসনিম জারা নির্বাচনী তহবিলে অনুদানের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে তাসনিম জারা এই ঘোষণা দেন।
তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, “আমাদের নির্বাচনী তহবিলে আপনারা যে অনুদান দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রেক্ষাপটে তাদের অনুদান ফেরত পেতে চান, অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করুন এবং আপনার টাকা ফেরত পান।”
আপনি যদি ব্যাংকে অনুদান দিয়ে থাকেন, তাহলে এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8′
তাসনিম জারা আরও লিখেছেন, “যারা সরাসরি ব্যাংকে নগদ জমা দেন, তারা জমা স্লিপ হারিয়ে গেলেও আবেদন করুন। সেক্ষেত্রে, কিছু অতিরিক্ত যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে আপনার টাকা ফেরত দেওয়া হবে।” যদি আপনি বিকাশে অনুদান দিয়ে থাকেন, তাহলে এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ: ১০ মার্চ, ২০২৬। আপনার আস্থা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত, তাসনিম জারা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ফুটবল প্রতীকে ৪৪,৬৮৪ ভোট পেয়েছিলেন।

Description of image